দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে আকস্মিক বজ্রপাতে কালু মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাঠে কর্মরত আরও চারজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মহিষকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল ওই গ্রামেরই বাসিন্দা এবং প্রয়াত লুৎফর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাঠে কাজ করা অবস্থায় বিকট শব্দে ফসলের ক্ষেতে বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ কালু মন্ডল। এ সময় তার আশেপাশে থাকা আরও চারজন কৃষক তীব্রভাবে ঝলসে গিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর পরই মাঠের অন্য প্রান্তের কৃষক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন। তাদেরকে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালু মন্ডলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ওসি তদন্ত আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/অ